Are you a fit person? Fit India Program by Indian Railways.

Delhi
Fit India Program, Delhi. Indian Railways. Are you a fit person?




ভারতীয় রেলের এক অদ্ভুত উদ্যোগ -

স্টেশনে ত্রিশ বার উঠবোস করলেই ফ্রি ট্রেনের টিকিট! অভিনব উদ্যাগ ভারতীয় রেলের

আপনি কী ফিট?‌ 
অর্থাৎ গুণে গুণে তিরিশ বার ওঠবোস বা স্কোয়াট করতে পারবেন?‌ 

তাহলে এবার থেকে দিল্লির আনন্দ বিহার স্টেশনে বিনামূল্যেই প্ল্যাটফর্ম টিকিট পেতে পারেন। ভারতীয় রেলের ‘‌ফিট ইন্ডিয়া’‌ কর্মসূচি থেকেই ন্যাশনাল ক্যাপিটাল রিজিওয়নের এই রেলওয়ে স্টেশনে এমনতর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রথম ভারতবর্ষের কোনও এক স্টেশনে এই স্কোয়াট মেশিন বসানো হল। যেখানে তিরিশ বার স্কোয়াট বা ওঠবোস করলে আপনাআপনিই বেরিয়ে আসবে প্ল্যাটফর্ম টিকিট। এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ‘‌ফিট ইন্ডিয়া প্রোগ্রামের এই নয়া উদ্যোগের ফলে মানুষ যোগ–ব্যায়াম করতে বাধ্য হবে।’

এছাড়া রেলমন্ত্রী টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, এক যুবক স্কোয়াট করে ফ্রি টিকিট পাচ্ছেন। অনেকেই বলছেন, এমন একটি উদ্যোগের ফলে যাত্রীদের মধ্যে ব্যায়াম করার অভ্যাস তৈরি হবে। উল্লেখ্য, কয়েক বছর আগে রাশিয়াতে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল একই।

সঙ্গে অলিম্পিকের জন্য প্রস্তুত করার ইচ্ছেও ছিল। ২০১৯ সালের আগস্ট মাসে ‘‌ফিট ইন্ডিয়া প্রোগ্রাম’‌–এর কথা প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, সরকারের এই প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে দৈনিক যোগ–ব্যায়ামের অভ্যাস তৈরি হবে।

Comments

Post a Comment